বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ভোলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৪:৩০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪:৪০

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‌‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদলকর্মী আব্দুর রহিম শাহাদাতবরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতাকর্মী।’

সংঘর্ষে আহত ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হেসেন জানান, দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ।

তিনি বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় আমরা বাধা দিই। কিন্তু নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।’

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘সরকারবিরোধী স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে মিছিল শুরু করে। পরে তাদের বাধা দেয় পুলিশ।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী