বিএনপির বিক্ষোভে হামলার অভিযোগ, আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৮:৫৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮:৫৯

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। রবিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসেন বলেন, ‘সারা দেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত হন। তাকে নিয়ে জেলা বিএনপির নেতারা আইনজীবী সমিতির সামনে দিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান।’

তিনি বলেন, ‘হামলায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. এজাজ হাসান, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. বাচ্চু হাসান খান, বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম লিমন, পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম আজম সোহান, মগর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সরদার মঈন ও আমিসহ ১০ জন আহত হই। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন, ‘নাগরিক সমাজের উদ্যোগে একটি সমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়ায় তাদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে মারধর করা হয়নি। কেউ আহত হয়েছে কিনা তা আমার জানা নেই।’

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান বলেন, ‌‌‌‘দুই পক্ষের সংঘর্ষ বাধলে উভয় পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।’

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘আমার উপস্থিতিতে সমাবেশে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় অনেকে আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের