স্কুলছাত্রীর লাশ উদ্ধার, থানায় ৩ কিশোর

বরিশাল প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৬:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৬:৫৪

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের সিকদারবাড়ি ব্রিজের নিচের খাল থেকে দুই চোখ উপড়ানো ও একাধিক ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া কিশোরীর পরিচয় মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান। তিনি বলেন, ওই স্কুলছাত্রী (১৪) উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের বাসিন্দা।  

ওসি আরও জানান, শুক্রবার রাতে স্বজনরা তাকে শনাক্ত করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের তিন কিশোরকে থানায় এনেছে পুলিশ।  
  
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ৩ আগস্ট সকালে পূর্ব হোসনাবাদ গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় মেয়ে। ওই দিন বিকালে তার ফেরার কথা ছিল। তবে না ফেরায় আরেক আত্মীয়ের বাড়িতে যেতে পারে বলে ধারণা করি। নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের বাড়িতে বাড়িতে খোঁজ চালাই। পরে শুক্রবার সন্ধ্যায় জানতে পারি মুলাদী থানায় অজ্ঞাত এক লাশ এসেছে। এরপর থানায় গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেছি। আমি মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। 

স্কুলছাত্রীর ভাই জানায়, আমার বোনকে বীভৎসভাবে হত্যার কারণ বুঝতে পারছি না। তবে এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করে আসছিল। আমার বোন বিষয়টি বাড়িতেও জানিয়েছিল। তবে ওই ব্যক্তিকে আমি চিনি না। 

মুলাদী থানার ওসি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই তিন জন এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করছি। এ ঘটনায় মামলা হয়েছে।  

প্রসঙ্গত, ৪ আগস্ট সন্ধ্যায় ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম