ভারতের জলসীমায় ১১ বাংলাদেশি আটক

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৯:৩০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৯:৩০

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে বাংলাদেশি জেলেদের একটি মাছ ধরার ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এতে ভারতে অনুপ্রবেশের দায়ে এফবি ফাতেমা নামে ট্রলারটিসহ বাংলাদেশের ১১ জেলেকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৫ আগস্ট) তাদের আটক করা হয়। মঙ্গলবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানান।

আটক জেলেরা হলেন– মো. আলী হোসেন, মো. সামছুল হক, আ. জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো. হারুন, হাফিজুর রহমান। তারা সবাই বরগুনার পাথরঘাটার বাসিন্দা।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত ১১ আগস্ট উপজেলার চর দুয়ানী ইউনিয়নের শামসুল হকের নেতৃত্বে এফবি ফাতেমা ট্রলারসহ ১১ জেলে সাগরে মাছ ধরতে যায়। ১৩ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে ট্রলারটি। পরে ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ওই দেশের জেলেরা ট্রলারসহ ১১ জেলেকে আটক করে পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া দাবি করে, ‘আমাদের জেলেরা ভুলে সীমানা অতিক্রম করলে অথবা দুর্যোগের সময় ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করলে তাদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়। কিন্তু ভারতের জেলেরা আমাদের জলসীমায় অনুপ্রবেশ করলে সেটা করা হয় না।’ তিনি আটক জেলেদের ফিরিয়ে আনার দাবি জানান।

/আরকে/এফআর/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম