বরগুনার ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ২২:৫২আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৪:৩৩

বরগুনা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিদ্যুৎ ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাফি। আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে থাকা বেলাল হোসেন বিদ্যুৎ বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সুবাদে যেটুকু জেনেছি বাকিটা আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেবো। প্রয়োজনে সরেজমিনে বরগুনায় গিয়েও তদন্ত করা হতে পারে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার সমর্থক নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে এলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিসাদ হাসান প্রিন্স, তানিম রহমান ও সাইফুল ইসলাম সমর্থিত পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় ইটের আঘাতে পুলিশের ব্যবহৃত একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তখন শিল্পকলা অ্যাকাডেমিতে শোক দিবসের আলোচনা সভা চলছিল। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত সবাইকে অবরুদ্ধ করে ফেলেন।

এ সময় সংসদ সদস্য বেরিয়ে আসলে তার কাছে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলী গাড়ি ভাঙার কারণ জানতে চান। তখন সংসদ সদস্য নিজে দোষীকে আইনের হাতে তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পুলিশ সদস্যরা ভেতরে অবস্থিত ছাত্রলীগ কর্মীদের ওপর লাঠিচার্জ করেন।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের