‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির জন্ম’

ঝালকাঠি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২১:১৫আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:১৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড কোনও পরিবারতান্ত্রিক ছিল না, ব্যক্তিকেন্দ্রিক ছিল না। এটি ছিল স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে।’ 

তিনি বলেন, ‘বর্তমানে সারা বিশ্ব মুখ থুবড়ে পড়েছে। আমরা যেসব দেশ থেকে পণ্য আমদানি করি সেসব দেশ আজ বিপন্ন। এজন্য জিনিসপত্রের দাম বাড়াতে হয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির সুযোগে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।’

বুধবার (১৭ আগস্ট) বিকালে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে বিএনপির জন্ম হয়েছে’ উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, একের পর এক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি এদেশে আবারও সাম্প্রদায়িকতার রাজনীতি পুনরুদ্ধার করতে চায়। তারা কোনোদিন দেশের মঙ্গল চায় না। কোনোদিন দেশের উন্নয়নকে ভালো চোখে দেখে না। তারা দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের লিপ্ত।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে ৪০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু পরিশ্রম করে দেশকে সেই জায়গায় আনতে শুরু করেছেন। ১৫ আগস্টের ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপি ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা হলো না, বিচার হলো না। এখন আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। বিএনপির আন্দোলনের বিষয়ে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদস্য সুমাইয়া হোসেন অদিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের