কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ০১:৩২আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:৩৮

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সাত ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য মো. জুয়েল বলেন, বিকালে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে আসে। ধারণা করছি, এটি কয়েকদিন আগে সাগরে মারা গেছে। ইতোমধ্যে পেটের একটি অংশ ফেটে গেছে এবং এটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিনটি পচে যাওয়ায় এটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এর কারণ অনুসন্ধানের দাবি জানাচ্ছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম