কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত জোড়া ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি
১১ মে ২০২৩, ১৬:৩৮আপডেট : ১১ মে ২০২৩, ১৬:৩৮

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতী প্রজাতির দুটি ডলফিন। এর মধ্যে একটি ৮ এবং অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের। বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ডলফিন দুটি ভেসে আসে। 

প্রত্যক্ষদর্শী জেলে চিনমতি ভানু বলেন, ‘আমি এখানে মাছ ধরা অবস্থায় হঠাৎ নাকে পচা ঘ্রাণ আসে। কতক্ষণ পর দেখি দুটি ডলফিন কূলে ভেসে এসেছে। পচা ঘ্রাণ সহ্য করতে না পেরে আমি স্থান পরিবর্তন করে মাছ ধরছি। তিন ঘণ্টা হয়ে গেছে এখনো কেউ পচা ডলফিন দুটি অপসারণ করেনি।’

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।’

সৈকতে ডলফিন ভেসে আসা প্রসঙ্গে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় দুটি মৃত ডলফিন ভেসে আসার খবর জেনেছি। এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

এর আগে গত ৪ মে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের