প্রতিবেশীর গ্রামের বাড়িতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২১:০৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২১:০৬

ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিরা হলো- মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন, শাহিদা বেগম ও আছমা বেগম।

পুলিশ জানিয়েছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের পাশের বাসায় বসবাস করতো এক কিশোরী। প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরীকে গত ২৯ আগস্ট নলছিটি গ্রামের বাড়ি নিয়ে আসেন শাহিদা। ওই দিন বিকালে শাহিদার বাসায় পোনামাছ ব্যবসায়ী মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন ও রাসেল হাওলাদার কিশোরীকে ধর্ষণ করে। শাহিদা ও আছমা বেগম নামে অপর এক নারী এ ঘটনায় সহযোগিতা করে। ধর্ষণে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনও চিকিৎসা করানো হয়নি। উল্টো এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দেওয়া হয়।

কিশোরী কৌশলে ঘর থেকে বের হয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের নামে মামলা করে ওই কিশোরী। পুলিশ রাতেই অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। আসামি রাসেল হাওলাদার পলাতক রয়েছে।

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, কিশোরীকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের