বজ্রপাতের শব্দে বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

বজ্রপাতের শব্দে ও আলোর ঝলকানিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৯ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। শব্দ ও আলোর ঝলকানিতে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির আট শিক্ষার্থী খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ছাড়াও দুই শিক্ষার্থীর হাতে ফোসকার চিহ্ন দেখা যায়। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বাভাবিক হলে অভিভাবকরা এসে বাড়িতে নিয়ে যান। কিন্তু রবিন নামের এক শিক্ষার্থী সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, বিকট শব্দে ভয় পেয়ে শিশু শিক্ষার্থীদের মধ্যে খিঁচুনি ওঠে। এর মধ্যে রবিনের ভয় ও আতঙ্ক না কাটায় তার খিঁচুনি বেশি হয়। তাকে চিকিৎসা দেয়ার পর সেও সুস্থ।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কিন্তু কারও অবস্থা গুরুতর নয় বলে তাকে জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!