পড়ে যাওয়া যুবককে চাপা দিলো সিআইডির গাড়ি

পিরোজপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০০

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির ধাক্কায় একটি ওষুধ কোম্পানির এক ডেলিভারি সহকারী নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিআইডির গাড়িটি পিরোজপুর যাওয়ার পথে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহাগ (২৮)। তিনি নাজিরপুরে একমি ল্যাবরেটারিজ লিমিটেডে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার সদর উপজেলায়। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওষুধ প্রতিষ্ঠানটির পিরোজপুরে কর্মরত সিনিয়র মেডিক্যাল প্রমোশন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সোহাগ বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সিআইডির পিকআপ ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ সময় সে মাটিতে পড়ে যায়। এরপর শরীরের বাম পাশের ওপর দিয়ে গাড়িটি সোহাগকে চাপা দেয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন সোহাগকে উদ্ধার প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব