‘বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের ইচ্ছা পূরণ হবে না’

ভোলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৯

সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী ২০২৩ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেও, তার ইচ্ছা পূরণ হবে না। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ হল রুমে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলে বিরোধীদের মোকাবিলার আহ্বান জানান তিনি। 

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু বলেন, জেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে হারুন হাওলাদার সভাপতি ও মো. ফারুককে সাধারণ সম্পাদক করা হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এতে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির আহ্বায়ক মো. সাহেআলম। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের