বজ্রাঘাতে মেঘনায় পড়ে ৩ জেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬

বরিশালে মেঘনা নদীতে জাল টানার সময় বজ্রাঘাতে নদীতে পড়ে তিন জেলে নিখোঁজ এবং দুই জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত দুই জন বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। 

নিখোঁজ তিন জেলের মধ্যে রয়েছেন হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার, একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার। আহত দুই জন রবিউল সরদার ও ওসমান বেপারী।

নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার বলেন, সকালে এক জেলে ফোনে কল দিয়ে জানান বজ্রাঘাতের পর নদীতে পড়ে আমার ভাইসহ তিন জেলে নিখোঁজ হয়েছে। এরপর মোক্তারের মোবাইলফোনে কল দিয়ে তা বন্ধ পাই। অপর নিখোঁজ জেলেদের মোবাইলফোনেও কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে বজ্রাঘাতের বিষয়টি জানতে পারি। তবে এখন পর্যন্ত ওই তিন জনের সন্ধান মেলেনি। থানা থেকেও ‍আমাকে ফোন দেওয়া হয়েছে।

আলতাফ আরও বলেন, আহত রবিউল সরদার আমার ভাতিজা। সে ও তার সঙ্গে থাকা আহত অপর জেলে ওসমানের অবস্থা এখন ভালো। তারা জানিয়েছেন বিজলি পড়ার সঙ্গে সঙ্গে ওই তিন জন নদীতে পড়ে যান। তারাও নৌকায় অসুস্থ হয়ে পড়েন। এরপর অন্য জেলে নৌকা এসে সন্ধান চালায়। তবে নদীতে পড়ে যাওয়াদের কোনও খোঁজ পাওয়া যায়নি। 

হিজলা নৌ-ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম রওয়ানা হয়েছে। তবে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় তাদের পৌঁছাতে সময় লাগছে। 

/টিটি/
সম্পর্কিত
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
জেলেদের ৫ টন চাল বিক্রি করে দেওয়ায় সাময়িক বরখাস্ত ইউপি সচিব
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব