চাঁদাবাজির অভিযোগ, সিসি ক্যামেরায় ধরা পড়লেন ২ ‍পুলিশ কর্মকর্তা  

বরিশাল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮

বরিশালে পর্যটকবাহী মাইক্রোবাস আটকে বিয়ার উদ্ধারের ঘটনা ২০ হাজার টাকা চাঁদা নিয়ে আপস করার অভিযোগে কোতোয়ালি মডেল থানার দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুই এসআইকে শনাক্ত করা হয়।  

প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়া।

মহানগর পুলিশের সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে নগরীর পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে চার ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এরপর ১ লাখ টাকা চাঁদা দাবি করেন প্রত্যাহার হওয়া দুই এসআই। পরেবিকাশে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি আপস করেন পর্যটকরা। 

এ ঘটনায় মঙ্গলবার ওই গাড়িতে থাকা একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কোতোয়ালি মডেল থানার ওই দুই এসআইকে শনাক্ত করে প্রত্যাহার করা হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, অভিযুক্তদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী