শিক্ষার্থীদের পানি পানের শাস্তি দিয়ে বরখাস্ত হলেন শিক্ষক

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৮:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৮:১০

বাড়ির কাজ (হোমওয়ার্ক) করে না আনায় শিক্ষার্থীদের অতিরিক্ত পানি পানের শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় শাস্তি পাওয়া ছয় শিক্ষার্থীই কমবেশি অসুস্থ হয়েছে। এর মধ্যে দুজন একটু বেশি অসুস্থ হয়ে নিজ বাসায় অবস্থান করছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত সহকারী শিক্ষক (ইংরেজি) মনোয়ারুল ইসলাম মামুনকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুর অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে বাসায় যান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম। এরপর বিকালে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে সদর উপজেলার ইউএনওকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিভাবক শাহানাজ পারভীন ও মাহামুদুন নবী জানান, তাদের দুজনের সন্তান বর্তমানে বাসায় রয়েছে। অতিরিক্ত পানি পান করানোর কারণে আজ স্কুলে যেতে পারেনি। এক অভিভাবক স্কুলে গিয়ে ওই ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে তার ছেলেকে বেশি পানি পান করানোর লিখিত অভিযোগ দেন।

তারা আরও বলেন, সন্তানরা ভয়ে বিষয়টি বাসায় এসে বলেনি। এরপর জিজ্ঞাসা করলে জানায়, মঙ্গলবার ইংরেজি ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে না যাওয়ায় মামুন স্যার পানি পানের শাস্তি দেন। যে সময় বমি বমি ভাব এলে তারা থেমে যায়। এ কারণে অসুস্থ হয়ে আজ স্কুলে যেতে পারেনি। বিষয়টি জানার পর অধ্যক্ষ বাসায় এসে তাদের খোঁজখবর নেন।

অধ্যক্ষ খোন্দকার অলিউল বলেন, এক অভিভাবক অভিযোগ দেওয়ার পরই তিনি বিষয়টি জানতে পারি। এরপর শাস্তিপ্রাপ্ত ছয় জনের মধ্যে দুজন ক্লাসে না আসায় তাদের বাসায় গিয়ে দেখে এসেছি। এখন তারা সুস্থ আছে।

তিনি আরও বলেন, শিক্ষক মনোয়ারুল ইসলাম মামুনকে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সদর উপজেলা ইউএনওকে তদন্ত কর্মকর্তা করে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক মনোয়ারুল ইসলাম মামুন দাবি করেন, শাস্তি নয়, অনেকটা ফান (মজা) করে তাদেরকে পানি পান করতে বলেছি। তারা এতটা পানি পান করবে তা আমি বুঝতে পারিনি। আর পানি ওদের নিজেদের ব্যবহৃত পট থেকেই পান করেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের