বেড়িবাঁধে জিওব্যাগ ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ

ভোলা প্রতিনিধি  
১৮ অক্টোবর ২০২২, ১৯:৫৬আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯:৫৬

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরের বেড়িবাঁধে জিওব্যাগ ফেলতে গিয়ে নদীতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে বেতুয়া ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. শাহিন চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় জিওব্যাগ ফেলার কাজ করছিলেন। দুপুরে জিওব্যাগ ফেলতে গিয়ে নদীতে পড়ে শাহিন নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, ‘নিখোঁজ শ্রমিকের সন্ধানে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।’

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী