নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠলো কিশোরের লাশ

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৮:১৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:১৪

গাজীপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে সিয়াম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। 

সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক মিয়ার ছেলে। বাবার সঙ্গে মাওনা চৌরাস্তায় ভাড়া বাসায় থাকতো এবং স্থানীয় চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। লাশ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 

এর আগে গত সোমবার দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। সব স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে তার বাবা শ্রীপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করেছি। বুধবার সকালে পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখি। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা জানি না।’ 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন বলেন, ‘শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/  
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী