গণসমাবেশের আগে বন্ধ লঞ্চ-স্পিডবোট, স্বেচ্ছাসেবক দল নেতার লঞ্চে ভাঙচুর 

ভোলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ২১:২১আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:২১

বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভোলা-বরিশাল রুটে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৭টার পর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। অপরদিকে বুধবার গভীর রাতে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে ভোলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি আওলাদ লঞ্চে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এমভি আওলাদ লঞ্চের মালিক ও ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল অভিযোগ করেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মালিকানাধীন লঞ্চে ভাঙচুর চালায় ও লুটপাট করে।

 অপরদিকে বৃহস্পতিবার সকাল ৭টার পর ভোলার ভেদুরিয়া ঘাট থেকে কোনও লঞ্চ ও স্পিডবোট ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রয়োজনের তাগিদে ঘাটে এসেও ফিরে গেছেন অনেকে। বর্তমানে পুরো ঘাটই ফাঁকা।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মালিকরা গণমাধ্যমকে কিছুই জানাননি। তবে স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোসলেউদ্দিন বলেন, বিএনপির বরিশাল সমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটতে পারে। এ ভয় থেকেই স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি রোগীদের আনা-নেওয়ার জন্য কিছু বোট চালু রয়েছে।

 জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমভি আওলাদ লঞ্চে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এদিকে সকাল থেকে দেখা গেছে বোট ও লঞ্চগুলোকে ঘাটে নোঙর করা অবস্থায় দেখা গেছে। অলস সময় পার করছেন শ্রমিকরা।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের