মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১০:২০আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১০:২৭

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতা-কর্মীরা।
 
নগরীর বিভিন্ন সড়কে বিএনপির একাধিক মিছিল দেখা যাচ্ছে। বরিশালের ১০টি উপজেলা থেকে শুরু করে বিভাগের আরও পাঁচ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছেন। কারও হাতে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। নেতা-কর্মীরা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: সমাবেশস্থলে মিছিল-স্লোগানে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা 

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

এদিকে শুক্রবার রাত থেকে বরিশাল বিভাগীয় শহর থেকে দূরবর্তী স্থানের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জায়গা করে নেন। তারা রাত থেকে ওই মাঠেই অবস্থান করছেন। এছাড়া যারা নৌযানে অবস্থান করছিলেন তারা সকালে সমাবেশস্থলে এসে নির্ধারিত স্থানে জায়গা করে নিয়েছেন।

বরিশাল বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরীন বলেন, ‌নগরীর কালিজিলা, দপদপিয়া, গড়িয়ার পাড় থেকে শুরু করে যতগুলো প্রবেশমুখ রয়েছে, সব স্থান থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল সহকারে মাঠে আসছেন। দুপুর ১২টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের