চায়ের দোকান থেকে লাগা আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৫:১৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:১৮

ভোলার মনপুরা উপজেলার কোড়ালিয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১৬টি দোকান। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের, তিনটি মুদি, দুটি কাপড়ের, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে। চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।  

সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল জানান, রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ব্যবসায়ীদের ১৬টি দোকান।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকার থেকে বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সহায়তা দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব