পুরোনো মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করতেন তিনি

বরিশাল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৬:৪৬আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:৪৮

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে টাটকা বলে বিক্রির অপরাধে বাদল সরদার নামে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। 

বাদল সরদার গৌরনদী পৌরসভা লাখেরাজ কসবা এলাকার বাসিন্দা। দুপুরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে বাজারে এসে পুরোনো মাংসে রক্ত মেশাচ্ছিলেন বাদল। বিষয়টি স্থানীয়রা দেখে মোবাইল ফোনে আমাকে অবহিত করেন। তাৎক্ষণিক ওই বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে বাদলকে আটক করে কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর আদালত বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরনো মাংস তাজা করতে রক্ত মেশাচ্ছিলেন বলে স্বীকার করেন। এই অপরাধে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে আগৈলঝাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। সেখান থেকে দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী