কুকুরের কামড়ে আহত ২০, জলাতঙ্কের টিকা নেই স্বাস্থ্য কমপ্লেক্সে

পটুয়াখালী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:০৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিশুরী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

আহতরা হলেন—শাহজাহান হাওলাদার (৫০), নাসির উদ্দিন হাওলাদার (৫২), এনামুল মুন্সি (৩৫), রাফিয়া (৬), ইফাত (৩), রাবেয়া খান (২), সাধন কুলি (৫৫), নুরু মোল্লা (৭০) ইসমাইল (৪২) ও সোবাহান (৪৭)। আহত অন্যরা জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরে গেছেন। তাদের নাম জানা যায়নি। 

ভুক্তভোগীরা জানান, কালিশুরী চৌরাস্তা এলাকায় জামাল মুন্সির নির্মাণাধীন ভবনের নিচে কয়েকদিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে কুকুরটি একে একে ২০ জনকে কামড়ে আহত করে। 

কালিশুরী বাজারের ওষুধ ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। আহতরা ভ্যাকসিন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।’

কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, ‘কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তবে এই মুহূর্তে আমাদের এখানে সরকারি ভ্যাকসিন নেই। বাইরের ফার্মেরি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি