দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২১

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪২

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কালাম বেপারী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২১ যাত্রী। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কা‌শিপুর চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কালাম বেপারী বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার মৃত রহম আলী বেপারীর ছেলে। তিনি বরিশালের অভ্যন্তরীণ রুটের এসআর পরিবহনের চালক। দুর্ঘটনায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে স্বরূপকাঠীগামী এসআর পরিবহনের বাস কা‌শিপুর চৌমাথা এলাকায় যাত্রী তুলছিল। এ সময় বিপরীত দিক থেকে বরিশালগামী ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সামনে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই এসআর পরিবহনের চালক কালাম বেপারীর মৃত্যু হয়। এছাড়া উভয় বাসের ২১ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কালাম বেপারীর মরদেহ হাসাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

লোকমান হোসেন আরও জানান, বাস দুটি জব্দ করা হয়েছে। ইসলাম পরিবহের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের