তিন জাহাজ ও দুই বার্জ গিয়েও উদ্ধার করতে পারেনি সাগর নন্দিনী-২কে

ভোলা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১৮:২৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

দুই দিন পার হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। তবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে সাগর বধূ-৩, সাগর বধূ-৪ ও সাগর নন্দিনী-৩ নামে তিনটি জাহাজ এবং দুটি বার্জ। পদ্মা ওয়েল কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় এ উদ্ধার অভিযান চলছে।

এদিকে, ডুবন্ত জাহাজ থেকে মেঘনায় ছড়িয়ে পড়ছে তেল। পানির ওপর থকথক করছে তেলের আস্তর। নদীতে মাছ শিকার করতে পারছেন না জেলেরা। তারা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা আজ দুদিন ধরে নদীর পানি ব্যবহার করছেন না। রয়েছে নদী দূষণের আশঙ্কা।

ঘটনার পর থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পর্যন্ত এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বিআইডব্লিউটিএ, একটি পেট্রোবাংলা অপরটি গঠন করেছে পদ্মা ওয়েল কোম্পানি। তিন কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুদিন ধরে তেলের ঝাঁজের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।

তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম জানান, তিনি সবসময়ই মেঘনা নদীতে গোসল করতেন। কিন্তু দুদিন ধরে তিনি নদীতে গোসল করতে পারছেন না।

বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ পরিচালক ও পরিচালন বিভাগের মো. শাহাজাহান জানান, দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ মেরিন আইন ভঙ্গ করেছে। প্রকৃত চালক জাহাজে ছিলেন না। মেরিন আইন লঙ্ঘনের ঘটনায় সাগর নন্দিনী-২ এর বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে, ডুবে যাওয়া জাহাজ কোম্পানির নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান  জানান, কোস্টগার্ডের বার্জ হুমায়রা চাঁদপুর থেকে ঘটনাস্থলে আসছে। সেটি এলেই তারা উদ্ধার কাজ শুরু করতে পারবেন। আজ সন্ধ্যার মধ্যেই সেটি এলেই উদ্ধার অভিযান শুরু হবে। আগামীকালের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করবেন।

এদিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শফিউল কিন্জল জানান, ঘটনার পর থেকেই কোস্টগার্ড সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হওয়া পর্যন্ত তা দিয়ে যাবে। যে জাহাজ বা নৌযান জাহাজটিকে ধাক্কা দিয়েছে সেটাকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিতের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রবিবার ভোরে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’ এর সঙ্গে নোঙর করা আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাগর নন্দিনী জাহাজের পেছনের তলা ফেটে তা পানিতে নিমজ্জিত হয়। জাহাজে থাকা মাস্টারসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। মেঘনার পানিতে ভেসে যায় ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। যার বাজারমূল্য ১০ কোটি টাকার ওপরে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের