মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ১৮:২২ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:২২

পটুয়াখালীর দুমকিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মোর্তোজা বাদী হয়ে দুমকি থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিয়তুল্লাহ দুমকি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে। তিনি দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয় বাংলা চত্বরে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ওপরে উঠে একটি অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তাকর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেন। পরে দুমকি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে রাতেই তাকে পুলিশে সোপর্দ করে। পরে মামলা করা হলে গ্রেফতার দেখানো হয়।

দুমকি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব