৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন ৩০ বছর

বরিশাল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

তিন বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পালিয়ে ছিলেন বরিশালের ফিরোজ মল্লিক। অবশেষে বুধবার রাতে উপজেলার কালিহাতা গ্রামের অভিযান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ফিরোজ মল্লিক (৬০) উপজেলার কালিহাতা গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে। গ্রেফতার এড়াতে বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ফিরোজ।

উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালিহাতা গ্রামে অভিযান চালিয়ে ফিরোজ মল্লিককে গ্রেফতার করা হয়। সকালে বরিশাল আদালতে সোপর্দ করলে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

১৯৯৩ সালের একটি মারামারির মামলায় ফিরোজকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত উল্লেখ করে এসআই মেহেদী হাসান বলেন, ‘ওই সাজা থেকে বাঁচতে ৩০ বছর পালিয়ে ছিলেন ফিরোজ। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এতদিন পালিয়ে ছিলেন। অবশেষে গ্রেফতার হন।’

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের