লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে শোকজ

বরিশাল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ২১:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২১:২৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ওই নেতা হচ্ছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল জেলা ছাত্রলীগ।

বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টায় সুজন ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে লাইভ করে আত্মহত্যার হুমকি দেন। এ সময় বিভিন্ন ধরনের অনৈতিক ও কুরুচিপূর্ণ কথা বলেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। এমন কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন ওই দুই নেতা। এ জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন দাবি করেন, ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। এ জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি