যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৩:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:১৪

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর শহরের তমালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে । 

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘সুমন যুবলীগ কর্মী ছিলেন। রাতে সুমন ওই এলাকায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’ 

তিনি আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

/আরআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম