গভীর রাতে লঞ্চ থেকে যুবকের ঝাঁপ

বরিশাল প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ০৫:২০আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৮:১৬

রবিবার (৯ এপ্রিল) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে একটি নিখোঁজ সংবাদ প্রকাশ করা হচ্ছিল। সবার আকুতি ছিল বরিশাল নগরীর কালিবাড়ি রোডের ফ্লোরাভিউ ভবনের বাসিন্দা রিফাত মাহামুদের (২৭) সন্ধান দেওয়ার জন্য। সন্ধানদাতাদের জন্য ওই সব পোস্টে বেশ কয়েকটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।

রবিবার বিকালের দিকে ওই সব আইডি থেকে প্রকাশ করা হয় একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে, এক যুবক বরিশাল-ঢাকা নৌ রুটে চলাচলকারী শুভরাজ-৯ কেবিনের পাশের বারান্দার রেলিং থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন।

এদিকে ভিডিওটি দেখে তা পরিবার থেকে নিশ্চিত করা হয়, ঝাঁপ দেওয়া যুবক আর কেউ নন, তিনি রিফাতই ছিলেন।

ওই যুবক কালিবাড়ি রোডের শেখ আসলাম মাহামুদের ছেলে। মরহুম সাবেক কাউন্সিলর কবির উদ্দিন হান্নুর বোনের ছেলে। তিনি সরকারি বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করেছেন। চাকরির সন্ধানে ছিলেন তিনি।

তার বাবা শেখ আসলাম জানিয়েছেন, গেল শুক্রবার (৮ এপ্রিল) রাতে শুভরাজ-৯ লঞ্চে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় একটি চাকরিতে ইন্টারভিউ ছিল তার। শনিবার সকালে লঞ্চটি সদরঘাটে ভিড়লেও তার মোবাইল নম্বরটি বন্ধ ছিল। বিভিন্ন মাধ্যম থেকে তার সন্ধান করা হচ্ছিল। কিন্তু কোনোভাবে সন্ধান মিলছিল না।

গভীর রাতে লঞ্চ থেকে যুবকের ঝাঁপ

পরে ১০ থেকে ১২টি ফেসবুক আইডি থেকে নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু কোনোভাবেই সন্ধান পায়নি পরিবার। পরে শুভরাজ লঞ্চের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করলে দেখা যায়, শুক্রবার রাত ১টার দিকে তার কেবিনের পাশে বারান্দার রেলিংয়ের কাছে বিমর্ষ দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আকস্মিক সেখান থেকে নদীতে ঝাঁপ দেন। তার ১০ গজ দূরে ৩ ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাদের তেমন কোনও উদ্যোগ ছিল না।

তার ছোট ভাই সংগ্রাম মাহামুদ জানিয়েছেন, মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছেন তার ভাই। এ কারণে তারা ঝাঁপ দেওয়ার স্থান শনাক্ত করে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সন্ধান চালাচ্ছেন। তাদের ধারণা বেঁচে আছেন। কারণ তিনি সাঁতার জানতেন। হয়তো ঝাঁপ দেওয়ার পর তার ভুল বুঝতে পেরে সাঁতরে তীরে উঠবেন।

তার বাবা শেখ আসলাম জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি, যার জন্য রেফাত আত্মহত্যা করবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় রবিবার বিকালে রিফাতের  বাবা শেখ আসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর শুভরাজ লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ এনে তা পর্যালোচনা করে ঝাঁপ দেওয়ার স্থান চিহ্নিত করা হয়েছে। ওই সব স্থানে পুলিশ ও তার পরিবার ও রেফাতের বন্ধুরা সন্ধান চালাচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি