কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো কৃষকের

পিরোজপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৬:১৪ আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:১৪

পিরোজপুরের নাজিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় মো. কামরুল ইসলাম শেখ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের বাঘাজোড়া মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামরুল ইসলাম উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের সুলতান শেখের ছেলে। কামরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন। 

মা‌টিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের বিট অফিসার এসআই আতিয়ার রহমান জানান, কামরুল ইসলাম ভোর ৬টার দিকে ধান কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মোড় এলাকার রাস্তা পার হওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি।

/এসএন/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব