ঈদের ছুটিতে বাড়ি গিয়ে লাশ পুলিশ কর্মকর্তা ও দুদকের অফিস সহকারী

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ২৩:১৭আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২৩:১৭

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা মহানগর পুলিশের এক এসআই ও তার ফুফাতো ভাই দুদকের অফিস সহকারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন—ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার এসআই ফাইয়াজুল ইসলাম (৩৩) এবং হবিগঞ্জ দুদক কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ ইমদাদুল হক মল্লিক (৩৫)। শনিবার (২২ এপ্রিল) বিকালে বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফাইয়াজুল ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ইমদাদুল ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন মামাতো-ফুফাতো এই দুই ভাই।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন এসআই ফাইয়াজুল। বিকালে বরিশাল নগরীর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে ইমদাদুলকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রূপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ফাইয়াজুল। গুরুতর আহত হন ইমদাদুল। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ওসি আনোয়ার হোসেন আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে গেছেন চালক-হেলপার। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে