পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি
০৩ মে ২০২৩, ১১:৪৩আপডেট : ০৩ মে ২০২৩, ১১:৪৩

বরগুনায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম পনু (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পনু মিয়া ওই এলাকার মোসলেম আলী আকনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনুর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ইউনিয়নের ঠান্ডার ক্লাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন। আহত সাত জনকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুলকে মৃত বলে জানান। বাকিদের মধ্যে তিন জনের আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শেরে- ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত শফিকুল ইসলাম পনুর স্ত্রী ছবি আক্তার বলেন, ‘২০ থেকে ২৫ জন লোক ঘরের দরজা ভেঙে টেনেহিঁচড়ে বের করে রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে৷ স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে বর্তমান সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি