স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

পটুয়াখালী প্রতিনিধি
০১ জুন ২০২৩, ২২:৩৬আপডেট : ০১ জুন ২০২৩, ২২:৩৬

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে সজিব খান নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ শিক্ষার্থী (২১)। বুধবার (৩১ মে) বিকালে উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে অবস্থান নেন।

এরপর ওই যুবক ও তার শ্বশুর গা ঢাকা দেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

তার দাবি, প্রায় পাঁচ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা শারীরিক সম্পর্ক করলে অন্তঃসত্ত্বা হন। গত ৮ মে কলাপাড়া বসে ২০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। পরে ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে সজিব ঢাকায় নিয়ে যায় এবং তাকে নির্যাতন চালিয়ে গর্ভপাত করে ফেলে পালিয়ে যান।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এফআর/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের