লাশবাহী গাড়িতে মিললো ১০ কেজি গাঁজা

বরিশাল প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ১৫:৩০আপডেট : ২৬ জুন ২০২৩, ১৫:৩০

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী-বাঘমারা সড়কের মোড় থেকে লাশবাহী গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন- পিকআপের চালক ফেনীর সোনাগাজি থানার উত্তর চরচান্দিয়া গ্রামের শ্রী শান্তনু দাসের ছেলে শ্রী সাগর দাস ও হেলপার একই গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ্ আল-রাফি। সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে গৌরনদী থানায় সোপর্দ করা হয়।

বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বার্থী-বাঘমারা সড়কের মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ওই লাশবাহী গাড়িটি আটকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় এসআই ওবায়দুল কবীর বাদী হয়ে মামলা করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ডিবির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃত দুইজনকে বরিশাল আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

/আরআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের