ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ২১:০৭ আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২১:০৭

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের ছোট ভাই সোহেল হোসেন সাদ্দামকে (৩৪) ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল দোকান থেকে তাকে গ্রেফতার করে।

সাদ্দাম সাইকচাইল চেয়ারম্যান বাড়ির মৃত মোবারক উল্লাহর ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সাদ্দামকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোহরগঞ্জ থানায় একটি মামলা করেন। সাদ্দামকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বিপুলাসার বাজারের মফিজ মিয়ার মার্কেটের সাদ্দামের মা-বাবার দোয়া নামক অটো গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দামের দেহ তল্লাশি করে ৭৪ পিস এবং তার দেয়া তথ্যমতে ক্যাশবাক্স থেকে আরও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নগদ ১৭ হাজার ২০০ টাকা ও ৩টি স্মার্টফোনসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনের বক্তব্য জানতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক