কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে ছাত্র নিখোঁজ

কুয়াকাটা প্রতিনিধি
৩০ জুন ২০২৩, ১৬:৩৪আপডেট : ৩০ জুন ২০২৩, ১৬:৩৪

কুয়াকাটা সমুদ্র সৈকতের চর গঙ্গামতি পয়েন্টে সাঁতার কাটতে নেমে নাবিল (১৬) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাবিল পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।  

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, নাবিল কলাপাড়া উপজেলার চাপলী গ্রামের তার নানা বাড়ি বেড়াতে আসে। শুক্রবার সকালে দুই মামাতো ভাইকে নিয়ে নানাবাড়ির অদূরে চরগঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে। এ সময় নাবিল ভালো সাঁতার না জানায় সে স্রোতের টানে ভেসে যায়। এ রিপোর্ট লেখার সময় স্থানীয় জেলে এবং কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আমরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছি।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম