সমুদ্রে গোসলে নামা কিশোরের লাশ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ১১:৩৯আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:২৮

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর নাবিলের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৩ ঘণ্টা পর শুক্রবার (৩০ জুন) রাত ১২টার দিকে সৈকতের চরগঙ্গামতি এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে সৈকতের একই স্থানে সে নিখোঁজ হয়। মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস বলেন, গতকাল সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চরগঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিন জনই সৈকতে গোসলে নামে। এ সময় নাবিল সাঁতার না জানায় স্রোতের টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ