বরিশালে বাসের ধাক্কায় ট্রলিচালক-সহকারীসহ নিহত ৩

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:০২

বরিশাল সদরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে বালুবোঝাই ট্রলির চালক ও সহকারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরও তিন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল ইউনিক পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের দক্ষিণ স্টেশনের কর্মকর্তা মো. বাহাউদ্দিন।

নিহতরা হলেন—বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা কালাম হোসেনের ছেলে ট্রলিচালক এমদাদুল হক (৩২), একই এলাকার মো. সেন্টুর ছেলে চালকের সহকারী মো. নাদিম (১৮) এবং ওই এলাকার ফারুক হোসেনের ছেলে সিনবাদ (২৫)।

আহতরা হলেন—রহমতপুর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. হামিম হাওলাদার (৩৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাহাউদ্দিন বলেন, ‘দুপুরে বালুবাহী একটি ট্রলি কয়েকজন শ্রমিক নিয়ে বাবুগঞ্জের মানিককাঠির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গুনগুন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাদিম মারা যান। আহত পাঁচ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর এমদাদুল ও সিনবাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত বাকি তিন জন চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাসের কোনও যাত্রী আহত হননি। চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি আটক করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি