ভোলায় ডেঙ্গুতে মৌসুমের প্রথম মৃত্যু

ভোলা প্রতিনিধি 
২১ জুলাই ২০২৩, ২০:০১আপডেট : ২১ জুলাই ২০২৩, ২০:০১

ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় ভোলা থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তায়েবুর রহমান বলেন, ভোলায় এ মৌসুমে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো।

মৃত আব্দুর রাজ্জাক লালমোহন উপজেলার করিমগঞ্জ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সকালে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। গত এক সপ্তাহে আক্রান্ত হওয়ার সংখ্যা একশর কাছাকাছি। গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। আক্রান্তদের মধ্যে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীদের জন্য আরও ২০টি শয্যা বাড়ানো হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে কোনও অসুবিধা হবে না।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের