৯৯৯-এ কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন চৌকিদার

ভোলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৫:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:১৫

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করেছে সদর মডেল থানা পুলিশ। একইসঙ্গে মেয়েকে প্রাপ্তবয়স না হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা নিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

থানার ওসি মো. শাহীন ফকির জানান, স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করে পরিবার। পরে স্থানীয় এক চৌকিদার ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানালে এসআই নোমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। মেয়ের বাবা ও মা পুলিশকে মুচলেকা দিয়েছেন।

মেয়ের বাবা বলেন, পুলিশ আমাদেরকে বলেছে, বাল্যবিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সে জন্য আমি পুলিশকে মুচলেকা দিয়েছি আমার মেয়ের বয়স প্রাপ্ত না হলে আমি বিয়ে দেবো না। শে পড়াশোনা করবে।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের