নদী থেকে বালু তোলায় ২ লাখ টাকা জরিমানা ছাত্রলীগ নেতার

বরিশাল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ০২:০৫আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:০৫

বরিশালের মেহেন্দিগঞ্জের মাসকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ছাত্রলীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে মেহেন্দিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এ জরিমানা করেন। জরিমানা করা শাকিল বেপারী মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলুর ছেলে।

উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানিয়েছেন, শাকিলের মালিকানাধীন ড্রেজার দিয়ে মেঘনার শাখা মাসকাটা নদীর পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে বালু উত্তোলন করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী ড্রেজার ও দুটি বালুভর্তি বাল্কহেড জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এসআই ওমর ফারুক বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর আহমেদ বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ছাত্রলীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেন। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা দেওয়ায় জব্দকৃত ড্রেজারসহ বাল্কহেড ছেড়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন্নবী বলেন, অব্যাহত নদীভাঙন রোধে অবৈধ ড্রেজিং বন্ধের জন্য জেলা প্রশাসকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়ার লক্ষ্যে এ অভিযান চলছে।

তিনি ‍আরও বলেন, অভিযানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকৃত মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না এই মর্মে মুচলেকা দেওয়ায় জব্দকৃত ড্রেজারসহ বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।

/এলকে/এএম/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম