ইলিশের আশায় ফেলা জালে উঠলো ১০ কেজি ওজনের পাঙাশ

কুয়াকাটা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে সাদ্দাম হোসেন নামে এক জেলের  জালে ধরা পড়েছে ৯ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। বুধবার (২০ সেপ্টেম্বর) শেষ বিকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে এবং বিকালেই কুয়াকাটা মেয়র মার্কেটের ঘরামী ফিশ আড়তে নিয়ে আসা হয়।

মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ৬৫০ টাকা কেজি দরে মুস্তাফিজ নামের এক মৎস্য ব্যবসায়ী কিনে নেন।

ঘরামী ফিশের স্বত্বাধিকারী রিয়াজুল ঘরামি বলেন, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলে সাদ্দামের ইলিশের জালে ধরা পরেছে। এর সঙ্গে আরও এক জেলের জালে আট কেজি ৭০০ গ্রাম ওজনের আরও একটি পাঙাশ পাওয়া গেছে। সেটিও ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পরে এই মাছ দুটিকে আমি ঢাকায় পাঠিয়েছি। আশা করছি ভালো লাভে বিক্রি করতে পারবো।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আশা করছি জেলেদের জালে ইলিশ ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির আরও বড় বড় মাছ ধরা পড়বে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে