‘শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর আসবে না’

পিরোজপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ১৫:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫:৩৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘অনেক প্রধানমন্ত্রী আসছে। অনেক প্রধানমন্ত্রী আসবে, কিন্তু শেখ হাসিনার মতো কৃষক দরদী, মানব দরদী, নিষ্ঠাবান, দেশ প্রেমিক, সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রী আর আসবে না। আপনার দরদ যে বোঝে তার জন্য আপনার দরদী হতে হবে। আগামী জানুয়ারিতে নির্বাচন। এ নির্বাচনে যে নৌকা নিয়ে আসবেন তাকে ভোট দেবেন।’

‘নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন, সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। তাই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার (১০ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে কৃষকদের মাঝে রবি শস্যের প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণহানি করে জামায়াত-বিএনপি জোট দেশের ক্ষমতায় যেতে চায়। তাই তারা একের পর এক অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছে। তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এভাবে কেউ কখনও ক্ষমতায় যেতে পারে না। বিএনপির হরতাল ও অবরোধের নামে সব ধরনের অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘কেউ আওয়ামী লীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবেন তা ঠিক না। নৌকা ফুটা করবেন এরা কোনও আওয়ামী লীগ না, তারা মীরজাফর বা খন্দকার মোশতাক। যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করবো। তাতে আমার কোনও আপত্তি থাকবে না। কেননা, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, স্বাধীনতার প্রতীক। নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন।’

/এফআর/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ