নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, টিকে গেলেন পংকজ ও সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে একই আসনে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। এর আগে রবিবার এই দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের মনোনয়নপত্র স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে পংকজ নাথের বিরুদ্ধে শাম্মী আহম্মেদের আনা অভিযোগ যাচাই-বাছাইয়ে প্রমাণিত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার সকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশে নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তোলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। পাশাপাশি পংকজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন শাম্মী আহম্মেদ। তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনে পংকজ নাথের মালিকানা রয়েছে। সেই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। অপরদিকে পঙ্কজ নাথের অভিযোগ, আইনগতভাবে কোনও দ্বৈত নাগরিকের মনোনয়নপত্র জমাদানের আগে একটি দেশের নাগরিকত্ব বাতিল করা বাধ্যতামূলক। শাম্মী আহম্মেদ এটা না করায় তার মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা এবং উভয় পক্ষের অভিযোগের বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে সোমবার সিদ্ধান্ত দেওয়ার ঘোষণা দেন।

বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ এবার দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। 

এদিকে, বরিশাল-৫ আসনে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সাদিক আব্দুল্লাহর স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে বাড়ি রয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। অভিযোগ যাচাই-বাছাই করার জন্য তারও মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। সোমবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি