৮৮ লাখ টাকার কর পরিশোধের পর জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ

পটুয়াখালী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১

৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধের পর পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘রুহুল আমিনের কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রে কোনও সমস্যা না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পটুয়াখালীর চার আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ ওঠে। তখন তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

পটুয়াখালী-২১ সার্কেলের সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা বলেন, ‘২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কর অঞ্চল ঢাকা ৮-এ এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে। এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে মামলা বিচারাধীন রয়েছে। এজন্য তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।’

রুহুল আমিন হাওলাদার দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি লাঙল প্রতীকে নির্বাচন করছেন।

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
‘অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবো’
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব