কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৯২ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

কুয়াকাটা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ২২:০৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:০৬

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৯২ মণ ইলিশ। কলাপাড়া উপজেলার ফরিদ মাঝি নামে এক জেলের জালে দুই দিনে ইলিশগুলো ধরা পড়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মাছগুলো কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ঝুমুর অ্যান্ড ব্রাদার্স আড়তে নিয়ে আসেন ওই জেলে। পরে নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেন।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দূরে মাছগুলো ধরা পড়ে। শীত মৌসুমে দীর্ঘদিন পর এই জেলের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা।

জেলে ফরিদ মাঝি

ফরিদ মাঝি বলেন, ‘এক সপ্তাহ আগে ১৭ জন জেলে এফবি মা জননী ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যাই। প্রথম কয়েকদিন মাছ না পেয়ে হতাশ হয়ে পড়ি। পরে পায়রা বন্দর থেকে ১০০ কিলোমিটার দূরে গিয়ে জাল ফেলি। সোমবার কিছু ইলিশ ধরা পড়ে। মঙ্গলবার সমুদ্রের আরও গভীরে গিয়ে জাল ফেলার পর এক টানে প্রচুর ইলিশ ওঠে। এতে ট্রলারবোঝাই হয়ে গেলে আমরা মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসি।’

এফবি মা জননী ট্রলারের মাঝি আব্দুস সহিদ বলেন, ‘শীত মৌসুমে এত বেশি মাছ ধরা পড়বে আমরা কল্পনাও করতে পারিনি। ৯২ মণ ইলিশ ২২ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি।’

বুধবার দুপুরে মাছগুলো কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ঝুমুর অ্যান্ড ব্রাদার্স আড়তে নিয়ে আসেন জেলে ফরিদ মাঝি

শীতের মৌসুমে ইলিশের তেমন একটা দেখা মেলে না উল্লেখ করে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ‘হঠাৎ এত ইলিশ ঘাটে আসায় অন্য জেলেরাও উৎসাহ পেয়েছেন। জেলেরা সমুদ্রে গেলে এবং বেশি মাছ পেলে ব্যবসায়ীরাও লাভবান হন।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘জেলেরা গভীর সমুদ্রে জাল ফেললে বেশি মাছ ধরা পড়ে। বিশেষ করে শীত কমে আসলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আরও বেশি ইলিশ ধরা পড়বে।’

/এএম/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের