মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম বৃষ্টি সরকার (২২)। তিনি সাতক্ষীরার মধূসুদন সরকারের মেয়ে।

সহপাঠীরা জানিয়েছেন, কর্ণকাঠী এলাকায় ছয়তলা মেসের একটি কক্ষে বৃষ্টি একাই থাকতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সহপাঠীরা তার কক্ষে যান। এ সময় ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে কক্ষের জানালা দিয়ে বৃষ্টিকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকদের জানানো হয়। তাদের পরামর্শে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃষ্টির একাধিক সহপাঠী জানান, গত কয়েকদিন ধরে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছিল। তাদের ধারণা, ওই মনোমালিন্য থেকেই বৃষ্টি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, ওই ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস ভাড়া করে থাকতো। রাতে আমাকে ফোন করে শিক্ষার্থীরা জানায় বৃষ্টি ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য বলি। সেই মোতাবেক শিক্ষার্থীরা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন চিকিৎসক। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার কথা শুনে হাসপাতালে যাই। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি এম আর মুকুল বলেন, ওই ছাত্রীকে কেউ আত্মহত্যায় প্ররোচিত করেছে কিনা, কিংবা বাধ্য করেছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে। পরিবার মামলা দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী