বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: হাসপাতালের মালিক কারাগারে

বরগুনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৫:১১ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:১১

সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৬ জানুয়ারি সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় বরগুনার বামনা থানায় দায়ের করা দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল।

গত সোমবার (১৫ জানুয়ারি) ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রেজাউল ইসলাম এবং মাঈনউদ্দীন মঈনের মালিকানাধীন সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরের দিন ১৬ জানুয়ারি প্রসূতি মেঘলার বাবা ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় ডা. সবুজ কুমার দাসকে প্রধান আসামি করে হাসপাতালের তিন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রবিবার (২১ জানুয়ারি) বরগুনার বামনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমানকে হাজির করানো হলে বিচারক রাসেল মজুমদার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব