পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান দায়িত্ব বুঝে নেবেন আজ

কুয়াকাটা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩২

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।

এর আগে, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পায়রা বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে: নিহত ১, আহত ১০
পায়রা বন্দরের জন্য উচ্ছেদ হওয়া রাখাইন পরিবার ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ
‘পায়রাকে সমুদ্রবন্দর তো দূরের কথা, নদীবন্দরও বলা যায় না’
সর্বশেষ খবর
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান