জুয়ার আসরে হানা, জুয়াড়িদের হামলায় দুই পুলিশ আহত

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৬

বরিশালের হিজলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জুয়ার আসরে হানা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। এতে দুই পুলিশ আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন হিজলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস উদ্দিন ও কনস্টেবল আবদুর রহমান।

আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে লঞ্চঘাট এলাকায় অভিযান চালান তারা। এ সময় জুয়াড়িরা তাদের ওপর হামলা চালায়। দুই পুলিশকে মারধর করে সটকে পড়ে জুয়াড়িরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি গ্রুপ জুয়া খেলে আসছে। বিভিন্ন মাধ্যমে তাদের বাধা দেওয়া হলেও তারা কারও কোনও কথা শোনে না। মঙ্গলবার সকাল থেকে জুয়ার আসর শুরু হলে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ এসে অভিযান চালালে জুয়াড়ি জসিম সরদার, গিয়াস উদ্দিন ও লুৎফর মীরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় দুই পুলিশ আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দিপঙ্কর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী